×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ৪৩৫৪৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মডেল ওয়াকার ব্ল‍্যাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনন্যা পাণ্ডে, বলিপাড়ায় এই গুঞ্জন চর্চা বেশ পুরোনো। যদিও সেই প্রেম যেকোনো উপায়ে লুকিয়ে রাখতে মরিয়া অনন্যা। কোনোভাবেই তিনি প্রকাশ্যে আনতে চাননি প্রেমিককে।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে কোনোমতে নিজের ব্যক্তিগত জীবনকে ঢাকা দিলেন তিনি। সেই মুহূর্তের ভিডিও নেটপাড়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্যাকে ফোন করছেন তার প্রেমিক ওয়াকার। সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিন অন্য দিকে ঘুরিয়ে প্রেমিকের নাম ঢাকা দেন অনন্যা।
ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বুঝতে পারেন, এখনই নিজের প্রেমের জীবন প্রকাশ্যে আনতে চান না এই অভিনেত্রী। এই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে অনন্যা বলেছেন, 'আমি হাল ছেড়ে দিয়েছি। বুঝে গিয়েছি, যত কোনো কিছু ঢাকতে যাই, তা নিয়ে আরো বেশি করে আলোচনা হবে। বিষয়টি নিয়ে আমাকে আরো বেশি ছেঁকে ধরা হবে। তাই যা হচ্ছে হোক। যা-ই হোক, আমার আর কিছু যায় আসে না। আমি আর কিছু লুকনোর চেষ্টা করছি না।'
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে অনন্যার ওয়েব সিরিজ 'কল মি বে'। বর্তমানে তিনি অপেক্ষা করে আছেন তার ছবি 'কন্ট্রোল' নিয়ে। ৪ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat