×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ৪৩৪৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১০৫ রান করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেটে হারিয়ে ৬৫ রান তুলতে পেরেছে টাইগারার।

এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছিলো বাংলাদেশ। মোমিনুল হক ৭ ও শাহাদাত হোসেন ১০ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন ১৩তম ওভারে সাজঘরে ফিরেন শাহাদাত। ১টি চারে ৭১ বলে ১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচের শিকার হন তিনি। তৃতীয় উইকেটে মোমিনুলের সাথে ১২৯ বলে ৪৫ রান যোগ করেছিলেন শাহাদাত।

দলীয় ৬৬ রানে শাহাদাত ফেরার পর লিটন দাসকে নিয়ে ৭৮ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মোমিনুল।

মোমিনুল ৩৮ ও লিটন ২১ রানে অপরাজিত আছেন। দু’জনই ২টি করে বাউন্ডারি মেরেছেন।

রোচ, জেইডেন সিলেস ও আলজারি জোসেফ ১টি করে উইকেট নেন।

দ্বিতীয় দিন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৫ ও জাকির হাসান ১৫ রানে আউট হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat