×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ২৩৪৩৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবরিনা পেশায় একজন চিকিৎসক হলেও বিনোদন জগতের প্রতি তার রয়েছে ভালোলাগা। করোনা মহামারির সময় তিনি আলোচনায় এসেছিলেন। থাকতে হয়েছিল কারাগারেও। জামিনে ছাড়া পাওয়ার পর তিনি তার চলাফেরা, সাজগোজ নিয়েও খবরের শিরোনাম হয়েছেন। এবার জানা গেল তার অভিনয়ে যুক্ত হওয়ার খবর।অভিনয়ে এসেছেন আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা। সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। 
যদিও এটাই তার প্রথম অভিনয় নয়। পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা। এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি। অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে। ‘অভিমানে তুমি’ নাটকটি পরিচালনা করেছেন এসকে শুভ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। 
এ প্রসঙ্গে ডা. সাবরিনা গণমাধ্যমকে বলেন, ‘আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন।’ 
তিনি আরও বলেন, ‘আমার সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন। অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়। যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালোলাগা ছিল, তাই অনেক দেরিতে হলেও আবারও চ্যালেঞ্জিং এ জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা করছি।’ শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat