×
ব্রেকিং নিউজ :
গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেসিসির প্রচারণা কার্যক্রম উদ্বোধন আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই : তারেক রহমান ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে হকারদের জীবিকা সুরক্ষায় নগরীতে আন্ডারগ্রাউন্ড মার্কেটের পরিকল্পনা আছে : চসিক মেয়র রংপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেরপুরে চার ইটভাটায় জরিমানা গণভোটের প্রচারণায় সিলেটে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ৪৩৪৫৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে ‘কোনো বিরতি না নেওয়ার’ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের একটি বিলাসবহুল হোটেলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পর এ আহ্বান জানিয়ে তিনি বলেন, হোটেলটিতে বৈদেশিক সহায়তা কর্মীরা ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি। 

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

বুধবার ইউক্রেনে জেলেনস্কির নিজ শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় ৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩০ জনের অধিক আহত হয়েছেন। 

সামাজি যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আক্রমণের ঠিক আগ মুহূর্তে একটি মানবিক সংস্থার স্বেচ্ছাসেবকরা হোটেলে প্রবেশ করেছিলেন। এই স্বেচ্ছাসেবকরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক। তবে হামলায়  তারা বেঁচে গিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘জীবনের বিরুদ্ধে এই যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে অবশ্যই কোনো বিরতি থাকা উচিত নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat