×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ৩৪৪৩৪৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য তিনি অ্যালামনাইসহ বিভিন্ন সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

আজ মঙ্গলবার শরিয়াহ-ভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম ফরিদউদ্দীনের নেতৃত্বে ৫-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে উপাচার্য এ সব কথা বলেন।

এ সময় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন হলেন গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম খলিফা, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ফেলোজ ফোরামের প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুদ্দোহা, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর ভাইস-প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম এবং আইবিসিএফ-এর সহকারী সচিব জাহাঙ্গীর আলম। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আইবিসিএফ এর প্রতিনিধিরা শিক্ষা ও গবেষণার উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া আইবিসিএফ-এর অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যাংকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন। প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat