×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৩২৪৩২৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা ও গবেষণার উন্নয়ন সাধন করতে হলে উচ্চ শিক্ষার বইগুলো বাংলা ভাষায় অনুবাদ করা প্রয়োজন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রোকেয়া চেয়ার অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব রচিত ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন : থিওরি অ্যান্ড কনসেপ্ট’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব আজ বুধবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।  

শিক্ষা উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে অধিকাংশ গ্রন্থ ইংরেজি মাধ্যমে রচিত। শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে এসব বই বাংলা ভাষায় অনুবাদ করা প্রয়োজন। এজন্য আমরা একটি ‘ট্রান্সলেশন ব্যুরো’ প্রতিষ্ঠা করতে চাই। অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব রচিত এই গ্রন্থ নবীন শিক্ষক ও গবেষকদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, অধ্যাপক নাজমুন্নেসার ৩টি অংশে বিভক্ত একাডেমিক গ্রন্থটিতে জনপ্রশাসনের বিভিন্ন সংজ্ঞা ও বিষয় এবং বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার নানা দিক বর্ণনা করা হয়েছে। লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন, লিডারশিপ স্টাডিজসহ বিভিন্ন বিষয়ে পঠন-পাঠনের ক্ষেত্রে গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat