×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০১-১৮
  • ৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাবির ডিন নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল ৯টিতে জয় লাভ করেছে। বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল জয়লাভ করেছে প্রার্থী ১ টিতে। বাম সমর্থিত গোলাপী দল একটিতেও জয় লাভ করেনি। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে ঢাবি সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন। কলা অনুষদ থেকে ১৫৬ ভোট পেয়ে নীল দল থেকে ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ১৪৩টি ভোট পেয়ে নীল দল থেকে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম নির্বাচিত।

বিজ্ঞান অনুষদ থেকে ৮২ টি ভোট পেয়ে নীল দল থেকে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আব্দুল আজিজ নির্বাচিত। জীববিজ্ঞান অনুষদ থেকে ১২১ ভোট পেয়ে নীল দলের প্রার্থী উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন। ফার্মেসি অনুষদে ২৬ ভোট পেয়ে নীল দলের প্রার্থী ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে বিজয়ী হয়েছেন সাদা দলের প্রার্থী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান।

চারুকলা অনুষদে ৪৩ ভোট পেয়ে নীল দলের প্রার্থী অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নীল দলের ৩ ডিন প্রার্থী। তারা হলেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, আইন অনুষদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং কবি জসিম উদ্দিন হল প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat