×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-১২
  • ৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে লাইটারেজ জাহাজ শ্রমিকদের কর্মবিরতির আজ রোববার দ্বিতীয় দিন চলছে
নিজস্ব প্রতিনিধি:-চট্টগ্রামে লাইটারেজ জাহাজ শ্রমিকদের কর্মবিরতির আজ রোববার দ্বিতীয় দিন চলছে। চুক্তি অনুযায়ী, বর্ধিত বেতন না দেওয়ার প্রতিবাদে ডাকা ধর্মঘটের ফলে কর্ণফুলী নদীর ১৭টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় নদীপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।বাংলাদেশ লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইছা মিয়া জানিয়েছেন, দীর্ঘ আন্দোলনের পর সরকার, জাহাজ মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের বেতন ছয় হাজার ৯৫০ থেকে তিন হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত জুলাই-২০১৬ থেকে কার্যকর করার কথা। এ কারণে জাহাজ মালিকরা নদীপথে লাইটার জাহাজে পণ্য পরিবহনের ভাড়া টনপ্রতি সর্বনিম্ন ৫৭ থেকে সর্বোচ্চ ১৩৩ টাকা বাড়িয়ে দেন। কিন্তু যাদের নাম করে ভাড়া বাড়ানো হয়, সে শ্রমিকদের বর্ধিত বেতন-ভাতা না দেওয়ায় শুক্রবার রাত ১২টা থেকে নৌযান ধর্মঘট শুরু করে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেল থেকে নদীপথে পণ্য পরিবহন করে সহস্রাধিক লাইটার জাহাজ। এসব জাহাজের শ্রমিকদের ধর্মঘটের ফলে পণ্য পরিবহন হুমকির মুখে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat