×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৬
  • ১৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমিতে আয়োজিত এক বক্তৃতায় বক্তারা বলেছেন,অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত বাংলা ও বাঙালির কবি। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
তারা আরো বলেন, মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় নতুন স্বরের প্রবর্তক। বাংলার ইতিহাস-পুরাণ তাঁর কবিতায় নতুন ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়ে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলা সাহিত্যের সীমানা সম্প্রসারিত করেছে।
আজ কবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমির অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মধুসূদন গবেষক খসরু পারভেজ ও একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম। 
খসরু পারভেজ বলেন, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে নতুন উচ্চতা দান করেছেন। বাংলা কবিতা, নাটক ও প্রহসন তাঁর জাদু-কলমে বিশ্বসাহিত্যের দরবারে সম্মানজনক আসনে উন্নীত হয়েছে। পশ্চিমা বিশ্বে বসবাস করেও তিনি কখনও ভুলে যাননি বাংলার শ্যামল মৃত্তিকা ও জলের আহ্বান। 
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশতবর্ষ সমাগত। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে তাঁর স্মৃতিবিজড়িত স্থানসমূহ যথাযথভাবে সংরক্ষিত হবে এবং সাহিত্যকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat