×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ১০৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওয়ো রাজ্যে বুধবার এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। পরে আহতদের হাসপতালে ভর্তি করা হয়। সরকারি সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার। ওয়োর রাজধানী নগরী ইবাদানে দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) সাংবাদিকদের জানিয়েছে, ওয়ো-ওগবোমোশো মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মানুষ ও পশুপ্রাণী বহন করা একটি ট্রাক উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যাওয়ায় এসব লোক প্রাণ হারায়। দুর্ঘটনার সময় গাড়িটির গতি অনেক বেশি ছিল বলেও জানানো হয়। এফআরএসসি’র রাজ্য কমান্ডার উচি চুকওয়ারাহ জানান, মোট ১৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, পুলিশ এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে। নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই, খারাপ যোগাযোগ ব্যবস্থা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat