×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ১০৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুরে জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহাগপুর বিধবাপল্লীতে শহীদ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
শহীদ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকতা হেলেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও, এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে থেকে ২৪ জন বিধবাকে শাড়ি, নিত্যপ্রয়োজনীয় সামগ্রি ও নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫জুলাই পাকিস্তানী হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় উপজেলার সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে তা-ব চালিয়ে ১৮৭ জন পুরুষকে গুলিকরে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। ওইসময় ৬২ নারী বিধবা হন এবং তাদের মধ্যে ১৪ জন নারী পাশবিক নির্যাতনেরও শিকার হন। এরপর থেকেই সোহাগপুর গ্রামটি বিধবাপল্লী নামে পরিচিতি লাভ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat