×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আট মাস পর ৩৭৯ জনকে পাঠানোর মধ্য দিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পতেঙ্গাস্থ বোট ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হয়।   
বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোজাম্মেল হক বোট ক্লাবে এসে রোহিঙ্গাদের এ গ্রুপকে বিদায় জানান। ৩৭৯ জনের গ্রুপে রয়েছে ১৩২ জন পুরুষ, ৯৮ জন মহিলা ও ১৪৯ জন শিশু। 
এর আগে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ৩৭৯ জন রোহিঙ্গাকে গতকাল বুধবার বাসযোগে চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আনা হয়। সেখানে তাদের রাতের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম পর্যায়ের প্রথম দফায় ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হয়। এ পর্যায়ে ছয় দফায় ১৮ হাজার ৪০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের চাপ সামাল দেয়ার লক্ষ্যে নোয়াখালীর ভাসানচরে এক লাখ জনকে স্থানান্তরের লক্ষ্যে সেখানে অধিকতর সুযোগ-সুবিধা সম্বলিত স্থাপনা নির্মাণ করা হয়। প্রথম পর্যায়ের স্থানান্তর শেষে নানা জটিলতায় স্থানান্তর প্রক্রিয়া বিঘিœত হয়। গত ১ নভেম্বর ইউএনএইচসিআর ও জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শনে যায়। তারা সেখানকার সুযোগ-সুবিধা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করলে রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তরের প্রক্রিয়া আবার শুরুর প্রস্তুতি নেয়া হয়। এরই অংশ হিসেবে আজ দ্বিতীয় পর্যায় শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat