×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার পতœীতলা উপজেলায় আজ নজিপুর-সাপাহার সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার পতœীতলা উপজেলায় নজিপুর-সাপাহার সড়কের বালুডাঙ্গা কমচি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাপাহার উপজেলার গোডাউন পাড়ার নুরুল ইসলামের পুত্র ফরহাদ হোসেন (১৮) এবং একই উপজেলার পিছলডাঙ্গা গ্রামের মিলনের পুত্র রেজওয়ান (১৬)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আল জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী সাপাহার থেকে পতœীতলার দিকে আসছিলেন।পথিমধ্যে ঘটনাস্থলে একজন পথচারীকে ‘সাইড’ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফরহাদ হোসেন এবং রেজওয়ান নিহত হন। মোটর সাইকেলের অপর আরোহী রকিবুল হাসানকে (১৬) গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় পতœীতলা থানায় একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat