×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২২-০৮-৩০
  • ১১৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পকলা একাডেমিতে ২৭ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত চলমান ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’-এর সময়সীমা  আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সারাদেশের শিল্পী ও শিল্পরসিক দর্শকদের চাহিদার প্রেক্ষিতে  সময় বৃদ্ধি করার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 
আজ শিল্পকলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় চিত্রশালার গ্যালারি ২, ৩, ৪, ৫ ও ৬ এবং ভাস্কর্য গ্যালারিতে প্রদর্শনী চলছে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। 
এদিকে প্রদর্শনী নিয়ে গ্যালারির পাশাপাশি অনলাইনে একাডেমির ওয়েবসাইট www.shilpakala.gov.bd ভার্চুয়াল ডিসপ্লের মাধ্যমে প্রকাশ করা হবে। এ ছাড়াও প্রদর্শিত ছবিগুলো নিয়ে ক্যাটালগ প্রকাশ করা হয়েছে।
এ বছর নবীন (বয়স ২১ থেকে ৩৫ বছর) ১ হাজার ১৯ জন শিল্পীর  ২ হাজার ৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে শিল্পকর্ম নির্বাচকমন্ডলী ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম  প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম বিদ্যমান। বিশেষ এ কিউরেটেড  প্রদর্শনীর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 
উল্লেখ্য, গত ২৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে  এই ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat