×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-২১
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংক পৌঁছে গেছে হবিগঞ্জের পাহাড়ি চা-শ্রমিকদের কাছে।
দিনমজুর ও নৃগোষ্ঠীর মতো প্রান্তিক ও বঞ্চিত মানুষদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছাতে সাহায্য করছে দ্রুত বর্ধনশীল এজেন্ট ব্যাংকিং চ্যানেল৷
সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিকদের জন্য একটি ‘উঠান বৈঠক’ আয়োজন করে এজেন্ট ব্যাংকিং টিম।নৃগোষ্ঠীর সম্প্রদায়ের বেশ কিছু তাঁত শ্রমিকও বৈঠকে যোগ দেন। চা বাগানের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীএই মানুষেরা সাধারণত প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে।বাহুবল এজেন্ট ব্যাংকিং আউটলেটের ফিল্ড অফিসারবৃন্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সঞ্চয়ের গুরুত্ব এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে স্বাচ্ছন্দ্যময় সেবা সম্পর্কে তথ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর বাহুবল এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট মোঃ আল আমিন; অফিসার, এজেন্ট ব্যাংকিং, হবিগঞ্জ আবুল কালাম আজাদ; ও এজেন্ট ফিল্ড অফিসার তানভীর হোসেন ।
ব্র্যাক ব্যাংক এর দ্রুত বর্ধনশীল অল্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১.৭৫ লাখ গ্রাহককে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসেছে। এই গ্রাহকদের অধিকাংশই বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের। ৭৭ শতাংশ আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিংয়ের গ্রামীণ এলাকায় উপস্থিতি ইন্ড্রাস্টিতে সবচেয়ে বেশি।অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নগদ জমা ও উত্তোলন, ইএমআই-এর মাধ্যমে লোন পরিশোধ, বিদেশ থেকে
পাঠানো টাকা গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে এজেন্ট ব্যাংকিং আউটলেটে। এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো এখন স্থানীয় মানুষদের প্রাত্যহিক ব্যাংকিং সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat