×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ১০৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কঙ্গোর পূর্বাঞ্চলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও বুরুন্ডির সামরিক বাহিনীর যৌথ অভিযানে ৪০ বুরুন্ডীয় বিদ্রোহী নিহত হয়েছে। রোববার কঙ্গো সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
লে: মার্ক আলোঙ্গ কিওন্ডওয়া এক বিবৃতিতে বলেন, দুই দেশের সেনাবাহিনী ন্যাশনাল লিবারেশন ফোর্সেস (এফএনএল) এর বুরুন্ডীয় বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়।
তিনি বলেন, সেখানে বিদ্রোহী পক্ষ ‘মানুষ ও সরঞ্জামের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এ যৌথ অভিযান চলাকালে ৪০ আক্রমণকারী প্রাণ হারিয়েছে।’
তিনি আরো জানান, দুই দেশের সেনাবাহিনী এফএনএল’র স্বঘোষিত জেনারেল অ্যালোয়স এনজাবাম্পেমার কমান্ড পোস্ট হিসেবে বিবেচিত নামোম্বি শহরের চারটি পাহাড়ের সবক’টি থেকে এফএনএল’কে বিতাড়িত করেছে।
এ প্রদেশের দক্ষিণাঞ্চলের অপারেশন কমান্ডার কঙ্গোর জেনারেল মেজর রামাজানি ফান্ডির বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী স্থানীয় জনগণকে নিয়মিত বাহিনীকে সহযোগিতা করার এবং তরুণদের সশস্ত্র বিভিন্ন গ্রুপে নিজেদেরকে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এফএনএল হচ্ছে আগাথন রয়াসার সাবেক বিদ্রোহী গ্রুপের একটি শাখা। আর এটি এখন বুরুন্ডির প্রধান রাজনৈতিক বিরোধী দল।
প্রায় ৩০ বছর ধরে ডিআরসি’র পূর্বাঞ্চল বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতার শিকার হয়ে আসছে। আর এসব গ্রুপ স্থানীয়  ও প্রতিবেশি দেশগুলোর মিলিশিয়াদের নিয়ে গঠিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat