×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৬৮৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় আজ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। 
বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক  মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সোমবার বেলা ১টায় এ সভা অনুষ্ঠিত হয়। 
প্রস্তুতিমূলক সভায় আগামী ৮ আগস্ট সকাল ৯টায় জেলা প্রশাসন কার্যালয়ের বটতলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় জেলা প্রশাসন চত্বরের বটতলায় রক্ষিত তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হবে। 
প্রস্তুতিমূলকসভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আখতার, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবার রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সওজ’র নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat