×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৬৮২২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। এখন তারা (বিএনপি) নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, এ সরকার যেন থাকতে না পারে সেজন্য বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। তারা তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা নিষেধাজ্ঞা, ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না। সবার সাথে বন্ধুত্ব,কারো সাথে শত্রুতা নয়, এই নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত হচ্ছে।
রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে জানিয়ে তিনি  বলেন, বৈশ্বিক সংকটেও আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হবে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। অনেক বাধাবিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস, অস্থিরতা, সহিংসতা করে, তবে তা মোকাবেলা করতে হবে। বিরোধী দলকে সুষ্ঠু রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব কিছুই করতে হবে। কেউ সহিংস হয়ে আমাদের ওপর আক্রমন করলে আমরা বসে থাকব না। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat