×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৪৩৪৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। 
আজ বৃহস্পতিবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে লালপাহাড়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২২টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও চারটি মাইন উদ্ধার করা হয়।
অভিযানে আটক  ব্যা ক্তিরা হলেন- কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।
র্যা ব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, আটক তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলো। তাদের সোর্স হিসেবে কাজ করতো। পরে ২০২১ সালে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপে যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে  রোহিঙ্গা ক্যাম্পে একটি গ্রুপ আস্তানা গড়ে তোলে। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিলো এই গ্রুপ।
র‌্যাব কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া মাইন সদৃশ্য বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat