×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২৩২৪৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবারের ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৭নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৩০ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতভর নগরীর পাথরঘাটা, মেথর পট্টি, আন্দরকিল্লা ও হাজারী গলি এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি, এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের এসব মামলায় গ্রেফতার দেখানো হবে।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর ওই শুনানির বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে পিটিশন দাখিল করেন চিন্ময়ের আইনজীবীরা।

এই না মঞ্জুরকে ঘিরে চিন্ময়ের অনুসারীরা পুলিশ ভ্যান আটকে আদালত চত্বরে তাণ্ডব চালায়। পরে আইনশৃঙ্খলাবাহিনী তাদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করলে তারা পুলিশের ওপর হামলা ও আশপাশের সড়কে ব্যাপক ভাঙচুর চালান। এক পর্যায়ে তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

এদিকে আজ বুধবার মহানগর দায়রা জজ আদালতে মঙ্গলবারের আবেদনের ওপর শুনানির কথা থাকলেও আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ফলে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat