×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩২৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে, সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আজ সকাল ১০টায় যশোর জেলা কৃষক দল আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেছেন।

 তিনি আরো  বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের যৌক্তির মূল্য পায় তা নিশ্চিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে অমিত বলেন, কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে ফসল নষ্ট হলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এ বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহণ করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব। অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, দফতর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat