×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৪৫৭৬৬৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সারা দেশে আজ থেকে শুরু হওয়া ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জেলার ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়। 

আজ বৃহস্পতিবার  ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় সর্বমোট  পরীক্ষার্থী ৩৩ হাজার ৯৬৯ জন। এর মধ্যে এসএসসিতে ৪৬ টি কেন্দ্রে ২৪ হাজার ৭২৬ জন, দাখিল পরীক্ষায় ১৯ টি কেন্দ্রে  ৭ হাজার  ৪৫৫ জন এবং ভোকেশনালে ১২ টি কেন্দ্রে  ১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। 

জেলা সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস জানান, অন্যান্য বছরের চেয়ে এবারের পরীক্ষার পরিবেশ সুন্দর থাকবে। কুমিল্লা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের  অধীনে জেলার ৭৭ কেন্দ্রে  ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, জেলা প্রশাসন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন  করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। যেসব শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বে থাকবেন না, তারা কেউ পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না। প্রতিবছর একটি করে ভিজিলেন্স টিম থাকলেও এবার প্রতি উপজেলায় পাঁচটি করে ভিজিলেন্স টিম থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat