×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ৩৫৪৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করেছে।
দেশটির সেনাবাহিনী মঙ্গলবার এ কথা জানিয়েছে।
ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দেশটির সীমান্তে শত্রু সৈন্যদের লক্ষ্যবস্ত করার ঘোষণার পর ইসরাইল সুনির্দিষ্ট এই স্থল অভিযান শুরু করেছে।
লেবানন থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দক্ষিণ বৈরুতে ইসরাইল অন্তত ছয়দফা হামলা চালিয়েছে।
এছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, রাজধানী দামেস্কের আশেপাশেও ভয়াবহ হামলা চালানো হয়েছে।
সহিংসতা বন্ধে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরাইল এ হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ’র বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছে।
ইসরাইলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলার সমর্থনে স্থল অভিযানও শুরু হয়েছে।
এর আগে ইসরাইলের রাজনৈতিক নেতারা এ অভিযানের অনুমিত দেয়। বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের লড়াই নতুন মাত্রা পেয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইসরাইলি স্থল অভিযানের বিরোধিতা করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, ইসরাইলের স্থল হামলা মোকাবেলায় তারা প্রস্তুত।
এদিকে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী দামেস্ক এলাকায় তিনদফা হামলা প্রতিহত করেছে।
তবে ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।  
উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে ইসরাইল বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে।
এদিকে ইসরাইলি হামলার কারণে লেবাননে ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহর সাথে তেলআবিরের পুরনো বিরোধ তীব্র রূপ নেয়। হিজবুল্লাহ হামাসের সমর্থনে ইসরাইল লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। ইসরাইলও এসব হামলার পাল্টা জবাব দিয়ে আসছিল।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সাম্প্রতিক প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি এবং লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat