×
ব্রেকিং নিউজ :
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০২-০৯
  • ৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শতাব্দী-শশীর ‘দাগ’ কান চলচ্চিত্র উৎসবে
বিনোদন ডেস্ক:– ফ্রান্সের ৭০তম কান চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দাগ’। উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগের জন্য ছবিটি নির্বাচিত হয়েছে। মুক্তিযুদ্ধের গল্পের ওপর ভিত্তি করে ‘দাগ’ ছবিটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন জসীম আহমেদ। ছবিটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার এবং এর সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। ছবিটি প্রসঙ্গে সংবাদ বিডি ডটটিভিকে শারমিন জোহা শশী বলেন, “‘দাগ’ চলচ্চিত্রটি কান উৎসবে প্রদর্শিত হওয়ার খবর শুনে অনেক ভালো লেগেছে। দেশের গল্পের ওপর অনেক নাটকে অভিনয় করেছি। তবে ‘দাগ’-এর গল্প অসাধারণ। এটা সবার মনেই দাগ কেটে যাওয়ার মতোই গল্প। আমি সবসময় ভালো গল্প ও চরিত্র নির্ভর চরিত্রে কাজ করতে পছন্দ করি। ‘দাগ’ ছবির মতো আরো অনেক ভালো গল্পের ছবিতে আমি অভিনয় করতে চাই।” পরিচালক জসীম আহমেদ এর আগে দেশের গল্পের ওপর প্রামাণ্যচিত্র ও নাটক নির্মাণ করেছেন। ‘দাগ’ তাঁর নির্মাণের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat