×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৪৫৬৬৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বছরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন। বাণিজ্যযুদ্ধের টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠনের পথে এগোচ্ছে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। সাক্ষাৎকারটি বুধবার ধারণ করা হয়। 

সেদিনই ট্রাম্প ও সি’র মধ্যে বাণিজ্য, তাইওয়ান, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা রয়েছে। এরপর সি যুক্তরাষ্ট্র সফর করবেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সি হোয়াইট হাউসে আসছেন বছরের শেষের দিকে।

তিনি আরও বলেন,  বিশ্বের দুই সবচেয়ে শক্তিশালী দেশ দু’টির মধ্যে সম্পর্ক খুবই ভালো।

এক বছর আগে ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইস্পাত ও গাড়িসহ বিভিন্ন খাতে খাতভিত্তিক শুল্ক আরোপের পাশাপাশি নীতিগত নানা লক্ষ্য পূরণে বিস্তৃত ব্যবস্থাও নিয়েছেন।

বাণিজ্য নিয়ে হোয়াইট হাউস ও বেইজিংয়ের মধ্যে টানাপোড়েন থাকলেও, গত বসন্তে বড় ধরনের উত্তেজনার পর উভয় পক্ষ একটি বিস্তৃত সমঝোতায় পৌঁছায়।

চীনা উৎপাদনের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সত্ত্বেও দুই দেশের অর্থনীতি এখনো গভীরভাবে পরস্পরনির্ভর।

সি সর্বশেষ ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। 

চীনা রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় বিষয়গুলো বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা যাবে বলে সি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘একেকটি বিষয় ধরে এগিয়ে গিয়ে ধারাবাহিকভাবে পারস্পরিক আস্থা গড়ে তুললে, দুই দেশের সহাবস্থানের সঠিক পথ তৈরি করা সম্ভব।’

অন্যদিকে ট্রাম্প বলেন, সি’র সঙ্গে তার কথোপকথন ছিল ‘চমৎকার।’ 

তিনি আরও বলেন, ‘আমরা দু’জনই বুঝি, এটিকে এভাবেই রাখা কতটা গুরুত্বপূর্ণ।’

শুক্রবার যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের নতুন সীমা নির্ধারণে রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানায়। 

তবে বেইজিং এখনও এই পর্যায়ে নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat